1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ টাইম ভিউ

সানোয়ার হোসেন, মধ্যনগর (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১৮৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিসমিল্লাহ নামক একটি হোটেলের সামনে রাস্তার ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ১৮৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শুকুর আলী, পিতা মৃত নূর হোসেন বেপারী, বাড়ি সাউদপাড়া, কলমাকান্দা, নেত্রকোনা এবং আবু তাহের, পিতা মো. হোসেন আলী, বাড়ি গুইলাকান্দা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে তাদের এবং জব্দকৃত আলামত মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost