1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

হাওর জনপদকে উন্নয়নে ভরিয়ে দিব: কামরুল

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ টাইম ভিউ

সুনামগঞ্জ-১(ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-সুনামগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকাটি বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত। এই এলাকাটি শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগসহ সবক্ষেত্রেই অন্যান্য এলাকা থেকে পিছিয়ে রয়েছে। আমরা ক্ষমতায় গেলে সবাইকে সাথে নিয়ে এই অবহেলিত জনপদকে উন্নয়নে ভরিয়ে দিব।

রবিবার বিকালে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালবাসেন। আমি নির্বাচিত হয়ে যদি এই এলাকার চিত্রগুলো তুলে ধরতে পারি, তাহলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, নির্বাচিত হলে এই নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত আসন হিসেবে গড়ে তোলা হবে। এই আসনে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। কেউ যদি চাঁদাবাজির চেষ্টা করে, আপনারা আমাকে জানাবেন। আপনাদের সঙ্গে নিয়েই এর কঠোর ও উপযুক্ত জবাব দেব।

তিনি আরও বলেন, এই আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলতে প্রত্যেক মাসে প্রতিটি উপজেলায় একটি করে গণশুনানীর আয়োজন করা হবে। সেই শুনানীতে এলাকার সমস্যা ও সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা করা হবে। কেউ যদি সেখানে কোন অভিযোগ করতে ভয় পান, তার বিকল্প হিসেবে প্রত্যেক উপজেলায় অভিযোগ বক্স বসানো হবে। আপনারা চাইলে সেই বক্সে আমার অনিয়ম থাকলেও লিখে জমা দিতে পারবেন। এসময় দেশের বৃহত্তর স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধানের শীষের পক্ষে সবার কাছে ভোট চান তিনি।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. আবে হায়াৎ। জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম. শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল, যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন সোহেল, সাজিবুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.রুকন উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মো. হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক মো.শেখ ফরিদ, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান ও বাপ্পী হাসান।
: সুনামগঞ্জের খবর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost