1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

মধ্যনগরে পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরু আটক

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ টাইম ভিউ

সানোয়ার হোসেন, মধ্যনগর(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিকেলে মধ্যনগর উপজেলার মাটিরাবন বিওপি সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা।

অপরদিকে, একই উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় মধ্যরাতে বাংগালভিটা বিওপি সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৬টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা।

এ নিয়ে দুটি অভিযানে সর্বমোট ১৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার মোট আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবি সেক্টর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost